ঝালকাঠিতে আনসার-ভিডিপি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ০৪:৩৪আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৭:২১

ঝালকাঠিতে স্থানীয় বাসিন্দা ও আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৮৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে ৪০৮ জন পুরুষ ও ৩৬৪ জন নারী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

জেলার সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের বারৈয়ারা গ্রামের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ ও ঝালকাঠি জেলা কমান্ড্যান্টের কার্যালয় যৌথভাবে এ চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে। এতে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বরিশাল রেঞ্জ কার্যালয়ের সংযুক্ত একজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের মধ্যে রয়েছেন শিশু রোগ, গাইনি, সার্জারি, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশারাফুল আলম। এছাড়া বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, ঝালকাঠির জেলা কমান্ড্যান্ট আলমগীর হোসেন সরদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার আশরাফুল আলম বলেন, প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় ভালো চিকিৎসা সেবা পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। আজকে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে ৪০৮ জন পুরুষ ও ৩৬৪ জন নারী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আমরা সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করি। আমরা বেশ আলো সাড়া পেয়েছি। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ-জনের সঙ্গে আমাদের আনসার-ভিডিপি সদস্যরাও উপকৃত হয়েছেন।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের