৩৭তম ফোবানা সম্মেলন হবে বাংলাদেশিদের মিলনমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৪:২৫আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:২৫

কানাডার মন্ট্রিলে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৭তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ৩ সেপ্টেম্বর। আয়োজনটি হবে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলা।

রবিবার (১২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন আতিকুর রহমান বলেন, ‘উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষার প্রচার-প্রসারই এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য। একইসঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি এবং নতুন প্রজন্মকে ভাষা ও উচ্চশিক্ষায় আগ্রহী করতে ভূমিকা রাখবে এ সম্মেলন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়াপারসন বলেন, ‘কিছুদিন আগে প্রেস ক্লাবে ফোবানা নামে একটি সংগঠন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। তারা জানায়, তারাই আসল ফোবানা, অন্যরা (আমরা) ভুয়া। আপনারা জেনে থাকবেন, প্রতিবছর নির্বাচনের মাধ্যমে ফোবানার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তখন অনেক প্রার্থীই সেখানে পরাজিত হন। পরাজয়ের গ্লানি থেকে তারা এ ধরনের কাজ করে থাকেন। সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় ইতোমধ্যেই তাদের ফোবানার থেকে বহিষ্কার করা হয়েছে।’

এবারের সম্মেলনে থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার এবং প্রদর্শনী। স্মরণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীরা কী ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়ে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা।

১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের একটি ছোট অডিটরিয়ামে ছোট পরিসরে ফোবানার জন্ম হয়েছিল।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের