বিস্ফোরক আইনে মামলা: রিজভীর জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৫:০২আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:০৯

বিস্ফোরকদ্রব্য আইনে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন রিজভীর আইনজীবী। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন।

এ মামলার আসামি ১৩ জন। এদিন রিজভীসহ পাঁচ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আট জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ মে দিন ধার্য করেন আদালত।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই থানার এসআই রবিউল আলম বাদী হয়ে মামলাটি করেন। ২০২২ সালের ২৯ জুন রিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এসআই নুরে আলম।

২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার রিজভীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি