খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস, পারবেন না বিদেশ যেতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৬:৫৬আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮:২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ দুটি শর্তে আরও ছয় মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। রবিবার (১২ মার্চ) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়ে আসায় তার পরিবার আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে দুটি শর্তে তার মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়েছি।’

শর্ত দুটির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয় ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসাসেবা গ্রহণ করবেন। এ সময় প্রয়োজনে তিনি হাসপাতালে যেতে পারবেন এবং এই ছয় মাস সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আগেও এ দুটি শর্ত ছিল। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনও এই শর্তগুলো ছিল।’

আনিসুল হক বলেন, ‘বিষয়টি সম্পন্ন করে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা এক্সিকিউট (কার্যকর) করবেন। গত কয়েকবার মতামতের ভিত্তিতেই কার্যকর করা হয়েছে। আমি আশা করছি এই মতামতের ভিত্তিতেই এবারও তা কার্যকর করা হবে।’

খালেদা জিয়া বাসায় অবস্থানকালে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘দরখাস্তে আগেই বলা হয়েছে তিনি গুরুতর অসুস্থ। তাই রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয় কোনও প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ মার্চ। এরই মধ্যে তার মুক্তির মেয়াদ বাড়ানো ও চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়।’

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী