প্রযুক্তির নতুন উদ্ভাবনে নারীদের নিয়োজিত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ২০:৩৪আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৩৪

নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে দেশে পলিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এক আলোচনা সভায় আলোচকরা নারীর অধিকার নিশ্চিতকরণ ও নির্যাতন প্রতিরোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে নারীদেরকে নিয়োজিত করতে হবে বলে মন্তব্য করেন।

সোমবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন প্রকল্প ও আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সহায়তায় দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। গ্লোবাল ফান্ড ও সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ বাস্তবায়িত ‘কমপ্রিহেনসিভ এইচআইভি প্রিভেনশন প্রোগ্রাম ফর ফিমেল সেক্স ওয়ার্কারস অ্যান্ড দেয়ার ক্লাইন্টস’ ইন্টারভেনশনের অর্থায়ন করেন। এবারের প্রতিপাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএইডস’র কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা খান, ডিএনসিসির ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ হাসান নুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

এসময় বক্তারা বলেন—সবাইকে নারীদের নিয়ে কাজ করতে হবে। নারীদেরকে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে নিয়োজিত করতে হবে। কারণ তাদের আয়ের উৎস বাড়াতে হলে তাদেরকে ডিজিটাল মাত্রায় যোগ করতে হবে। মাদকাসক্ত থেকে নারী-পুরুষ সকলকেই দূরে থাকতে হবে।

নারীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, নারীদের অগ্রাধিকার সব জায়গায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারীদের নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার নারীদের কর্মক্ষেত্রে গুরুত্ব দেয়। কাজেই নারীদের এখন আর বসে থাকার কোনও সুযোগ নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দি চিলড্রেন ইন বাংলাদেশের এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিমা সুলতানা, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের সুখী জীবন প্রকল্পের অ্যাডলোসেন্ট ম্যানেজার সোহরাব হোসেন, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি আলেয়া আক্তার লিলি।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী