অন্তঃসত্ত্বা নারীকে গ্রেফতারে আইনের যা বিধান

বাহাউদ্দিন ইমরান
১৮ মার্চ ২০২৩, ২৩:০৭আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:০৭

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে নেওয়ার পর জানানো হয় মাহিয়া মাহি ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ জন্য তার রিমান্ড চাওয়া হয়নি। পরে অন্তঃসত্ত্বার বিষয়টি আদালতের বিচারকের সামনে আবার উত্থাপন করেন মাহির আইনজীবীরা। বিকাল সাড়ে ৪টার দিকে দুই মামলায় তাকে জামিন দেন আদালত।

একজন অন্তঃসত্ত্বা নারীকে গ্রেফতারের প্রক্রিয়া কী এবং আইনে কী বিধান আছে; গ্রেফতারের পর তার কী কী সুযোগ-সুবিধা আছে কিংবা তাকে কারাগারে পাঠানো হলে অন্য বন্দিদের চেয়ে আলাদা কী সুবিধা প্রাপ্য হবেন, এসব বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে।

জানতে চাইলে মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্ল্যাড) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অন্তঃসত্ত্বা নারীকে গ্রেফতারের সময় অনেক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়। যদিও গ্রেফতার বিষয়ে আমাদের দণ্ডবিধিতে তেমন কোনও বিধান নেই।’

ফাওজিয়া করিম আরও বলেন, ‘একই সঙ্গে অন্তঃসত্ত্বা নারী আসামি যদি কারাগারে থাকেন, তবে সে ক্ষেত্রে তাকে সব সময় চিকিৎসকের পরামর্শসহ সব চিকিৎসা-সুবিধা নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

বিভিন্ন অপরাধে অন্তঃসত্ত্বা নারীকে কারাগারে পাঠানোর অনেক নজির রয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিলা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর অপরাধ না করলে অন্তঃসত্ত্বা নারীর জামিন বিবেচনা করতে আইনে স্পষ্টভাবে বলা আছে।’

তানজিলা রহমান আরও বলেন, ‘তবে কোনও কারণে তাকে কারাগারে পাঠানো হলে বন্দি অন্যান্য আসামির থেকে অন্তঃসত্ত্বা নারী আসামির বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক কারা কর্তৃপক্ষকে পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজন মনে করলে তাকে হাসপাতালে ভর্তি করেও চিকিৎসা দিতে হবে।’

/এনএআর/
টাইমলাইন: চিত্রনায়িকা মাহিয়া মাহি
১৮ মার্চ ২০২৩, ২৩:০৭
অন্তঃসত্ত্বা নারীকে গ্রেফতারে আইনের যা বিধান
১৮ মার্চ ২০২৩, ১৯:৫৯
১৮ মার্চ ২০২৩, ১৩:৫৬
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম