দেশে ফিরলেন রকিব, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাহি

গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৪:৫৪আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:৪০

দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাহি। পরে সেখান থেকে তিনি তার ঢাকার বাসভবনে চলে যান।

রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সৌদি আরব থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলাগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবে।’ তিনি কোনও অপরাধ করেননি বলেও দাবি করেন রকিব।

সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরব যান মাহিয়া মাহি ও তার স্বামী রকিব। সেখান থেকেই গত শুক্রবার ফেসবুকে লাইভে এসে মাহি অভিযোগ করেন, গাজীপুরে তার স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও করেন তিনি। এরপর মানহানির অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

মামলার খবর পেয়েই শনিবার (১৮ মার্চ) সৌদি আরব থেকে দেশে ফেরেন মাহি। তবে তার সঙ্গে ফেরেননি রকিব। দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে একই আদালতে জামিনও পান তিনি। কয়েক ঘণ্টার ব্যবধানে রাতে কারাগার থেকে মুক্ত হয়ে বের হয়ে আসেন মাহি।

/এসএন/ইউএস/এমওএফ/
টাইমলাইন: চিত্রনায়িকা মাহিয়া মাহি
১৯ মার্চ ২০২৩, ১৪:৫৪
দেশে ফিরলেন রকিব, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাহি
১৮ মার্চ ২০২৩, ১৯:৫৯
১৮ মার্চ ২০২৩, ১৩:৫৬
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী