টাকা আরাভ খানের কি না, প্রশ্ন আসিফ নজরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ০০:০০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

ঢাকায় পুলিশ হত্যার আসামি দুবাইয়ে সোনার বড় ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, 'দেশে দিনের পর দিন ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। আর দিনমজুরের ছেলে সোনা দিয়ে লোগো বানায়। তাও মাত্র ৪-৫ বছরে। কী পরিমাণ টাকা লুটপাট। এটা কি তার টাকা?'

শনিবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিপিডিএস) নামে একটি সংগঠনের আয়োজনে ‘সংবিধানে জনগণের আস্থা ফিরিয়ে আনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের সাবেক একজন বড় কর্মকর্তার নাম শুনি। তার নাম আমরা নিতে পারছি না। সবাই জানি আমরা। পুলিশের নাম, কিন্তু আমরা নিতে পারি না—এই বাকস্বাধীনতার কথা কি আমাদের সংবিধানে বলা আছে?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডিএসের সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, আইনজ্ঞ ইকতেদার আহমেদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম