মনিটরিং একটি সংস্থার অধীনে নিয়ে আসার দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ২০:১৪আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:১৪

বিভিন্ন সরকারি সংস্থা মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সরকারের মনিটরিং একটি সংস্থার অধীনে নিয়ে আসা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে পরিচালিত সব অভিযানে নিজেদের প্রতিনিধি  রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ মার্চ)  ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সেখানে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন,  বর্তমানে সরকারের ১২টা অধিদফতর বিক্ষিপ্তভাবে এ খাতে মনিটরিং করে। এতে বিশঙ্খলা তৈরি হচ্ছে। এই মনিটরিং একটি সংস্থার অধীনে নিয়ে আসার দাবি জানান তিনি।

আসছে রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি ও চড়া দ্রব্যমূল্য বিবেচনায় নিয়ে পবিত্র মাসে যৌক্তিক মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানায় মালিক সমিতি।

সুলতান ডাইন প্রসঙ্গে সমিতির নেতারা বলেন,  বিভিন্ন স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে এধরনের নেতিবাচক প্রচারণা চলছে। কেউ কোনও রেস্তোরাঁর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য দিলে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এএজে/এফএস/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম