মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

রেললাইনে উঠে পড়া বাসটিকে ২০০ গজ টেনে নিয়ে গেলো ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ২১:৫৮আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৪:২৭

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটেছে। এসময় ট্রেনটি বাসটিকে প্রায় ২০০ মিটার সামনে ঠেলে নিয়ে থেমে যায়। বাসটি খালি থাকায় কোনও হতাহতের ঘটেনি বলে জানা গেছে। 

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপির শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোহাগ পরিবহনের বাসটি মৌচাকের দিকে থেকে এসে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসে কোনও যাত্রী ছিল না। বাসের চালক ও হেলপার সুস্থ আছেন। ছবি: নাসিরুল ইসলাম

রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওখানে আমাদের টিম কাজ করছে। বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হবে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বাসটি সরিয়ে নেওয়ার কাজ করছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন দোলন।

তিনি বলেন, সোহাগ পরিবহনের একটি বাস যশোরের বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। মালিবাগ, মৌচাক এলাকায় যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে পঞ্চগড় যাচ্ছিল বলে জানতে পেরেছি। ছবি: নাসিরুল ইসলাম

রেললাইনে উঠে পড়া বাসটিকে ২০০ গজ টেনে নিয়ে গেলো ট্রেন

/এএইচ/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম