নারায়ণগঞ্জে বিস্ফোরণ: সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর মায়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৫:৩৮আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:৩৯

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা কুলসুম বেগম সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুলসুমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ১৩ মার্চ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন।

আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, শিশুটিকে রাখা রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে নবজাতক বিভাগে।

গত ১২ মার্চ রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এমএস টাওয়ার নামের ১০ তলা ভবনের ষষ্ঠ তলায় বিকট শব্দে বিস্ফোরণে দগ্ধ হন কুলসুম আক্তার (২৫) ও তার ছেলে খালিদ (৩)। ওই রাতেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর এমএস টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। ফ্ল্যাটের অনেক আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী