ভিন্ন আবহে প্রথম রমজানের জুমা, রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৫:১২আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২২:২৯

একদিকে পবিত্র রমজানের প্রথম দিন, অন্যদিকে শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ। তাই রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় ছিল অনেকে বেশি। বেশির ভাগ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা গেছে।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পান্থপথ, কলাবাগান, গ্রিনরোড, গুলশানসহ প্রায় সব এলাকার ছোট-বড় সব মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। সড়কের পাশের মসজিদগুলোয় ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় তা ছড়িয়েছে মূল সড়কে। এ কারণে দুপুর সোয়া ১টা থেকে প্রায় পৌনে ২টা পর্যন্ত রাজধানীর অনেক সড়কই ছিল প্রায় বন্ধ। প্রখর রোদ মাথায় নিয়েই সড়কে মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন।

ভিন্ন আবহে প্রথম রমজানের জুমা, রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেলা সাড়ে ১১টা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককেই বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

ভিন্ন আবহে প্রথম রমজানের জুমা, রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়

জাতীয় এই মসজিদে খুতবার সময় জাকাত আদায়ের বিষয়ে আলোচনা করা হয়। খতিব মুফতি রুহুল আমীন সবাইকে জাকাত আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য সব পাপকাজ থেকে বিরত হওয়ার অনুরোধ করেন।

ভিন্ন আবহে প্রথম রমজানের জুমা, রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়

আজ  জুমার ফরজ দুই রাকাত ও বাকি নামাজের পর বিশেষ মোনাজাতে হয়েছে মসজিদগুলোয়। রমজান মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ মাস। আর রজমানের মাসে জুমার নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই নামাজ শেষে মোনাজাতে সবার কল্যাণ কামনা করা হয়।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা
কলকাতার রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ