মগবাজারে দোকানে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পেপসি-কোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ২১:২১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২১:২১

মগবাজার রেলগেটের কাছে লক্ষ্মীপুর জেনারেল স্টোর নামে একটি দোকানে অনায়েসে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পেপসি, কোকাকোলা, সেভেন আপ। এক ক্রেতা তার প্রতিবাদ জানিয়ে মূল্য ফেরত চাইলেও পাত্তা দেননি দোকানদার। পরে ক্রেতা অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মগবাজারের সেই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় দোকানটি বন্ধ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মগবাজারে দোকানে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পেপসি-কোক

আব্দুল জব্বার মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, মগবাজারের লক্ষ্মীপুর জেনারেল স্টোরে অভিযান চালিয়ে কয়েক শ বোতল কোমল পানীয় পাওয়া গেছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ এবং বিক্রি করা হচ্ছিল। একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আমরা তা খুঁজে পাই।

তিনি আরও বলেন, দোকানটিকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানের মেয়াদোত্তীর্ণ সব পণ্য সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে ব্যবসা পরিচালনা করতে পারবে না।

/এসও/এনএআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম