সরকারি হাসপাতালে বিনামূল্যে দুই শিফটে রোগী দেখার ব্যবস্থার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৫:০০আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৫:০০

বিনামূল্যে দুই শিফটেই সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগী দেখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের নেতারা।

বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের উদ্যোগে সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখা ও প্রাইভেট ব্যবসা বন্ধের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম বলেন, এমনিতেই সরকারি হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নাজুক। গ্রামে ১৫ হাজার মানুষের জন্য একজন ও শহরে দেড় হাজার মানুষের জন্য একজন চিকিৎসক রয়েছেন। অথচ সরকার চিকিৎসাসেবা দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর বদলে সরকারি হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস চালু করার উদ্যোগ নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বাণিজ্য বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনও পণ্য নয়, এটা সরকারের মাথায় রাখা উচিত। তাই বিনামূল্যে সরকারি হাসপাতালে দুই শিফটে রোগী দেখার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি।

প্রতিবাদ সমাবেশে এ সময় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, ডা. হারুনু উর রশীদ প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের