‘বুকের মধ্যে আগুন’ প্রদর্শনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৭:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:৩৯

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তী নায়ক সালমান শাহের জীবন ও মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচইতে প্রদর্শন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদী ৫ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সালমান শাহ’র মা নীলা চৌধুরীর দায়ের এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সগির আনোয়ার, বারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এ. কে. খান উজ্জল, মশিউর রহমান রাহাত, বিরোজা বালা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবীরা জানান, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ প্রদর্শন বন্ধ চেয়ে নায়ক সালমান শাহের মা রিট দায়ের করেন। আমরা রিটের পক্ষে শুনানি করি। শুনানি শেষে আদালত এই সিরিজ প্রচার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রদর্শন কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনে বলা হয়, ১৯৯৬ সালে সালমান শাহর অপমৃত্যু হয়। কিন্তু এত দিনেও এই ঘটনা উদঘাটন হয়নি। সালশান শাহের অপমৃত্যু নিয়ে আদালতে এখনও মামলা চলমান। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তার মৃত্যু নিয়ে কাল্পনিক ড্রামা সিরিয়াল তৈরি সম্পূর্ণ বেআইনি।

এর আগে এই সিরিজ প্রদর্শন বন্ধ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় রিট দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই'তে এ সিরিজটি প্রদর্শন করা হয়। তানিম রহমান অংশু ও শাহরিয়ার শাকিল প্রযোজিত সিরিজটির নামের সঙ্গে মিল রয়েছে প্রয়াত নায়ক সালমান শাহের শেষ সিনেমা ‘বুকের ভিতর আগুন’-এর।

আটটি এপিসোডে সাজানো হয়েছে সিরিজটি। প্রতিটি এপিসোডের ব্যাপ্তি বা সময়কাল ১৯ মিনিট থেকে ৩৩ মিনিট। সব মিলিয়ে প্রায় চার ঘণ্টার কাছাকাছি। রহস্য ভেদ করার লড়াইয়ে নামা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমান শাহের আদলে দেখা গেছে ইয়াশ রোহানকে, তার স্ত্রীর চরিত্রে আছেন তমা মির্জা। নায়কের মা হিসাবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। আছে সালমান শাহের নায়িকা চরিত্রও, শাহনাজ সুমি হাজির হয়েছেন নায়িকার আদলে। তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ আরও অনেককে দেখা যায় এই সিরিজে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের