শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বাতিল চেয়ে অভিভাবকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৬:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৫৪

দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। পবিত্র রমজান মাস হওয়ায় তীব্র দাবদাহের মধ্যে রোজা রেখে বাইরে বের হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের দিয়ে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত বাতিল চেয়েছে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন অভিভাবক মহল’ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় অভিভাবকরা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপনকে ‘অমানবিক প্রজ্ঞাপন’ বলে উল্লেখ করেন।

অভিভাবকরা বলেন, চলমান রমজান মাসে শিশু-কিশোররাও সিয়াম সাধনা করছে। একই সঙ্গে দেশজুড়ে বিরাজ করছে দাবদাহ, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর মধ্যে বাইরে বের হওয়া খুবই কষ্টকর। তাই এ তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু আশ্চর্যজনকভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদফতর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা করতে বলেছে, যা খুবই দায়িত্বহীনতার পরিচয়।

অভিভাবকরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদফতরের ওপর রাষ্ট্রের সব শিক্ষার্থীর দায়িত্ব। তারা কীভাবে এই দুর্যোগময় পরিবেশে শিক্ষার্থীদের র‌্যালিতে করতে বাধ্য করে? এটা জাতিসংঘের শিশু অধিকার সনদের ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, যা শিশু নির্যাতনের শামিল।

তারা আরও বলেন, আমাদের সন্তানরা যদি এ গরমে মঙ্গল শোভাযাত্রায় নেমে অসুস্থ হয়, তাহলে এর দায় কে নেবে? তাই আমরা সচেতন অভিভাবক হিসেবে সন্তানদের এই র‌্যালিতে বাধ্যতামূলক অংশগ্রহণ মেনে নিতে পারি না। পবিত্র রমজান মাস তাকওয়া বা খোদাভীতি অর্জনের মাস। এ মাসে পবিত্রতা বজায় রাখা প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব। আমরা অবিলম্বে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাই।

এ সময় মানববন্ধনে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহম্মদ জাইদুল ইসলাম, মুহম্মদ হাবীবুর রহমান, মুহম্মদ নুরুল ইসলামসহ আরও অনেকে।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম