শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

আবিদ হাসান
১৪ এপ্রিল ২০২৩, ০০:০০ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০

‘বরিষ ধরা মাঝে শান্তি বারি’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে প্রতিপাদ্য ধারণ করে সম্পন্ন হয়েছে বাংলা নববর্ষের উদযাপনের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দের প্রথম সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। আর এই আয়োজনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চারুকলায় পরিদর্শন শেষে আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বাঙালির বর্ষবরণে অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয় সম্পূর্ণ নিজ অর্থায়নে। বিশ্ববিদ্যালয়ের অনুদান ও চারুকলার শিক্ষার্থীদের ফান্ড রাইজিংয়ের ওপর নির্ভর করে আয়োজন করা এটি। গত ১৯ মার্চ থেকে ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু হয়। প্রথম দিকে রমজানের কারণে আয়োজনের পরিসর ছোট করার পরিকল্পনা থাকলেও শেষ প্রত্যাশার চেয়ে ভালো হচ্ছে বলে জানান আয়োজকরা।

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সরেজমিনে দেখা যায়, নববর্ষ উপলক্ষে বিভিন্ন গ্রাফিতিতে সাজানো হয়েছে চারুকলার দেয়াল। উড়ো চিঠিতে হুমকি পাওয়ার পর চারুকলায় গেটে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। তারা থার্মাল স্ক্যানারে দর্শনার্থীদের পরীক্ষা করে তারপর ঢুকতে দিচ্ছে।

আয়োজকরা ব্যস্ত রংতুলি আঁচড়ে শেষ প্রস্তুতিকে রঙিন করতে। কেউ মুখোশ তৈরি করছেন, কেউ ছবি আঁকছেন, আবার কেউ কেউ ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার মূল আকর্ষণ পেঁচা, হরিণ, গোড়াসহ বিভিন্ন প্রাণীর মোটিভ তৈরিতে।

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

হুমকি থাকলেও ভয় নেই
মঙ্গল শোভাযাত্রা বন্ধের জন্য বেনামি চিরকুট পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আয়োজকরা। তবে ডিএমপি কমিশনার জানিয়েছেন, হামলার ভয় নেই। আর চিরকুট দেওয়াটা দুষ্ট ছেলেদের কাজ। তবে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।

আয়োজকরা বলছেন, অপশক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে মানুষকে ভয় দেখিয়েছে, দেখাচ্ছে। তাদের কাজ তারা করছে, আমাদের কাজ আমরা করছি। তারা ভয় দেখাবে, আমরা পাবো না।

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

আয়োজকদের একজন প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহদী বলেন, ‘আমাদের বাংলার ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রায় আয়োজক হওয়া আমাদের জন্য গৌরবের। আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। এখন আয়োজন প্রায়ই শেষ,শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।’

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

চিরকুটের বিষয়ে মাহদী বলেন, ‘অপশক্তি মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে ভয় দেখিয়েছে, দেখাচ্ছে। তাদের কাজই ভয় দেখানো, তারা ভয় দেখাবে। আমাদের কাছ ভয়কে জয় কাজ করা। সেহেতু আমরা ভয় পাচ্ছি না।’

শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা আজ

এবারের প্রতিপাদ্যের তাৎপর্য নিয়ে নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বলেন, ‘এবারের প্রতিপাদ্য ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। প্রতিবছর আমরা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য ঠিক করি। বর্তমানে মানুষের মাঝে হানাহানি, অস্থিতিশীলতা বিরাজ করছে। তার চরম মাত্রায় পৌঁছেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে বৈশ্বিক অর্থনীতিতেও চরম ধস নেমেছে। তাই আমাদের এবারের কামনা পৃথিবীতে শান্তি নেমে আসুক।’

/এনএআর/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট