রাজধানীতে ঈদের সন্ধ্যায় আড্ডা জমেছে রেস্তোরাঁয়

জুবায়ের আহমেদ
২২ এপ্রিল ২০২৩, ২১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২১:১৮

সারা দিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় ঈদ আনন্দ জমে উঠেছে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয়। এক মাস রোজার রাখার পর ভোজনরসিক মানুষেরা ভিন্ন স্বাদের খাবার গ্রহণের পাশাপাশি পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট, ফুডকোর্টসহ স্থানীয় রেস্তোরাঁগুলোতে। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী মিরপুরের বিভিন্ন রেস্টুরেন্ট সরেজমিনে ঘুরে দেখা যায় এমন চিত্র। 

রেস্তোরাঁগুলোতে আসা মানুষদের অভিমত, সারা দিন আত্মীয় স্বজন ও বাসার একইরকম ভারী খাবার থেকে ভিন্ন স্বাদ নিতে, সেইসঙ্গে আড্ডা দিতেই রেস্টুরেন্টগুলোতে ভিড় করা। আর আড্ডার পাশাপাশি নিজেদের ঈদের স্মৃতি ধরে রাখতে ছবিও তুলছেন তারা। 

বন্ধুদের নিয়ে মিরপুর ১২ নম্বরের একটি ফুড কোর্টে এসেছেন তাহমিদ আহমেদ নামে এক যুবক। তিনি বলেন, ‘সারা দিন ঘোরাফেরার পর মূলত আড্ডা দিতেই এখানে এসেছি। কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরে যাবো।’

ঈদের সন্ধ্যায় রেস্টুরেন্টে না এলে ঈদের আনন্দ পূর্ণতা পায় না বলে মনে করেন রেস্টুরেন্টে আসা শারমিন আক্তার দোলন। তিনি বলেন, ‘ঈদের দিন সাধারণত আমাদের ঘুরতে বের হওয়া হয় না, বাসায় কাজ থাকে। তাই প্রত্যেক বছরই ফ্রেন্ডরা মিলে সন্ধ্যার পর একসঙ্গে আড্ডা দিতে রেস্টুরেন্টে আসি, নিজেরা ছবি তুলি। ঈদের দিন সন্ধ্যায় এক সঙ্গে আড্ডা দেওয়া ছাড়া তো মনে ঈদ-ঈদ ভাব আসে না।’

সন্ধ্যার পর আড্ডা জমে উঠেছে রেস্তোরাঁগুলোতে। ছবি: প্রতিবেদক

শুধু বন্ধুবান্ধব নয়, পরিবার নিয়েও এসেছেন অনেকেই। তাদেরই একজন মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘আমরা যারা চাকরিজীবী, তাদের পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে কোথাও তেমন একটা যাওয়া হয় না। ঈদের সময় বাচ্চাদের আবদার থাকে ঘুরে বেড়ানোর। তাই পরিবার নিয়ে আসা।’

মাকসুদুর রহমানের মেয়ে এনি রহমান বলেন, ‘ঈদের সময়ই সুযোগ থাকে আব্বু-আম্মুকে এক সঙ্গে নিয়ে বের হওয়ার। তাই এই সুযোগে বিকাল থেকে ঘোরাঘুরি করে এখন রেস্টুরেন্টে এসেছি। পরে আবার কখন এভাবে আয়োজন করে এক সঙ্গে বের হতে পারবো, তার ঠিক নেই।’

/ইউএস/
সম্পর্কিত
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
কার নির্দেশে ও কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটছে, জানালো ডিবি
মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
সর্বশেষ খবর
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার