এবার ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৪:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:৩৬

এবার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্ল্যাহ, যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করেন।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এই মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন। 

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রহমত উল্ল্যাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সেই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এরও আগে গণমাধ্যমের কাছে রহমত উল্ল্যাহকে ‘বাটপার-প্রতারক ও আপত্তিকর’ মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।

এই প্রবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিবও। গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান। পরবর্তী সময়ে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

এরপর রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও পড়ুন-

শাকিব খানের বিরুদ্ধে সেই প্রযোজকের মামলা

ধর্ষণের অভিযোগ তুলে আমার কাছ থেকে ডলার নেন রহমত উল্ল্যাহ: শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

সাইবার ট্রাইব্যুনাল থেকে ফিরে গেলেন শাকিব খান

মামলা করতে আদালতে শাকিব খান

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান

/এমকেআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
ছিনতাইয়ের পর কুপিয়ে হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
মেসি পরবর্তী আর্জেন্টিনার হাল ধরবেন যেসব ফুটবলার
মেসি পরবর্তী আর্জেন্টিনার হাল ধরবেন যেসব ফুটবলার
দেড় মাসে জলে গেলো ৫২৭ কোটি, কাজের মান নিয়ে প্রশ্ন
দেড় মাসে জলে গেলো ৫২৭ কোটি, কাজের মান নিয়ে প্রশ্ন
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?
দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি জাতীয় যুবশক্তির সংহতি প্রকাশ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি জাতীয় যুবশক্তির সংহতি প্রকাশ
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন