ইন্টেক্স সাউথ এশিয়া অর্থনীতিকে চাঙা করবে: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ১৭:০২আপডেট : ০২ মে ২০২৩, ১৭:০২

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ইন্টেক্স সাউথ এশিয়া অর্থনীতিকে চাঙা করবে এবং বাংলাদেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য সুযোগ তৈরি করবে। ইন্টেক্স সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো বাংলাদেশে অনুষ্ঠিত হবে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন পাটমন্ত্রী।

মঙ্গলবার (২ মে) ইনটেক্স সাউথ এশিয়ার আয়োজক ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক আরতি ভাগাট ও প্রকল্পপ্রধান জহির মার্চেন্ট সচিবালয়ে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

বৈঠককালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘আমি জেনে আনন্দিত যে ইন্টেক্স সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো বাংলাদেশে অনুষ্ঠিত হবে।’

এ সময় দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ‘১১তম ইনটেক্স দক্ষিণ এশিয়া’তে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বশেষ খবর
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত