ন্যানসির পদক চুরি: স্বামীসহ গৃহপরিচারিকা রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৮:৪০আপডেট : ০৪ মে ২০২৩, ১৮:৪০

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহপরিচারিকা তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মে) একদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। ২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি শেষে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত চত্বরে গৃহপরিচারিকা তাহমিনা

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও তার ছোট বোন রিপা ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল প্রায়ই তাহমিনাকে বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যান তাহমিনা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসায় কাউকে কিছু না জানিয়ে চলে যান।

গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান বাসার আলমারিতে তার দুটি সোনার চেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার বাজারমূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি