ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকারের ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ২০:৫৫আপডেট : ০৯ মে ২০২৩, ২০:৫৬

সরকারি পরিষেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।

মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হল রুমে ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী ও ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান হয়েছে।

সেখানে এ. এইচ. এম. সফিকুজ্জামানকে সরকারি পরিষেবা খাতে (সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ব্যাপক প্রচারণার জন্য) বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ভারতের পশ্চিমবঙ্গ নারী কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. ফরহাদুল কবির। এতে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন আটজন দেশি ও বিদেশি সম্মানিত ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা