আশুলিয়ায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ০৮:৪৭ আপডেট : ১৭ মে ২০২৩, ০৯:১৬

আশুলিয়ায় অনুমোদনহীন সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ মো. বিল্লাল হোসেন (৩৬) ও নুর নবী (২২) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে তিন। এর আগে ১৫ মে বিকালে শরিফুল ইসলাম নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার (১৬) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মারা যান নুর নবী। রাত ৯টা ২৫ মিনিটে মারা যান বিল্লাল হোসেন।

এ ঘটনায় বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিল্লালের শরীরের ৩৬ শতাংশ ও নুর নবীর ৪৩ শতাংশ শ্বাসনালিসহ দগ্ধ হয়েছিল।

মৃত বিল্লাল ও নুর নবীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

বিল্লাল রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুর রহমানের ছেলে আর নুর নবী টাঙ্গাইল সদর উপজেলার চরপলি গ্রামের শাহাদাত আলীর ছেলে।

প্রসঙ্গত, শনিবার (১৩ মে) সকালে আশুলিয়ার তেঁতুলতলা এলাকার বেলাল এন্টারপ্রাইজ নামে গ্যাসের সিলিন্ডার মজুত ও রিফিলের এক কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কারখানাটি ছিল মৃত বিল্লালের।

আরও পড়ুন:

গ্যাস রিফিলের অবৈধ কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!