সারা দেশে ১০ হাজার বৃক্ষরোপণ করবে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ২০:০৯আপডেট : ০৫ জুন ২০২৩, ২০:০৯

বছরজুড়ে নানা আয়োজনে দেশব্যাপী ১০ হাজার গাছ লাগানোর ঘোষণা দিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। সোমবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম বিভাগ) সত্যজিত কর্মকার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কমিশন চত্বরে লিচু, আম, জাম, কাঁঠাল, সফেদা, হরতকিসহ বিভিন্ন প্রজাতির ৬৫টি ফলজ, ভেষজ ও ঔষধি গাছ লাগানো হয়।

কর্মসূচির উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘স্বাভাবিকভাবে একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরও বেশি প্রয়োজন। কিন্তু নির্বিচারে গাছ কেটে উজাড় করে ফেলায় দেশের বনভূমি কমে ১০ শতাংশেরও নিচে এসে দাঁড়িয়েছে। যার ফলে উদ্বেগ বাড়ছে। অক্সিজেনের অভাবে বাড়ছে নানা ধরনের রোগ। গাছপালা কেটে ফেলায় বনভূমির অভাবে কমে যাচ্ছে বৃষ্টিপাত। উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে দেশজুড়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়।’

এ সময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘এ বছর ৩১তম ব্যাচের চাকরিতে যোগদানের ১০ বছর পূর্তি হলো। যোগদানের এক দশককে মাইলফলক হিসেবে বিবেচনা করে এবার আমরা সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ১০ হাজার বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশে আমাদের সহকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ অফিসের আঙিনায় এ গাছ লাগাবেন।’

আব্দুল্লাহ আল হাদী আরও বলেন, ‘বিগত দুই বছরে সারা দেশে আমাদের সহকর্মীরা নানা প্রজাতির ৯ হাজার গাছ লাগিয়েছেন। তারই ধারাবাহিকতায় এ বছর বৃক্ষরোপণের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল ছাড়াও এ সময় ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম