ন্যানসির জাতীয় পুরস্কার চুরির মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৫:০৪আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:৫৪

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৬ জুন) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি জানিয়েছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা সংগীতশিল্পী ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। স্বামী শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতো আসতো। চলতি বছরের ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায় সে। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়। 

এদিকে তারা যাওয়ার বেশ কিছু দিন পর ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

পরে এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।

/এমকেআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি