মেরুল বাড্ডায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১০:১১আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:১১

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহমুদার স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বনশ্রী ফরায়েজী হাসপাতালে নেওয়ার খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমরা সেখানে যাই। পরে সেখান থেনে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বুধবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে আটক স্বামী সেলিম দাবি করলেও, বিষপানের কোনও আলামত পাননি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সেলিম তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

মা-মেয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

মাহমুদা আক্তারের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, মাহমুদার সাত-আট মাস বয়সী আরও এক সন্তান রয়েছে। তার স্বামী সেলিম কোনও কাজ করতেন না। ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালাতেন। মেরুল বাড্ডার একটি ভবনের আট তলায় তারা থাকতেন।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের