আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের

ঢাবি প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ০০:৩৮আপডেট : ২৫ জুন ২০২৫, ০০:৩৮

চাকরিতে পুনর্বহালসহ তিন দাবিতে গত ২২ জুন থেকে আবারও আন্দোলন শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (২৪ জুন) যমুনা অভিমুখে যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্তের আশায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন আন্দোলনরতদের একটি একদল প্রতিনিধি। তবে মন্ত্রণালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুন) সাড়ে ৮টায় বিডিআর সদস্য হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় একই ঘোষণা দেন বিডিআর আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জিল্লুর রহমান।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন আন্দোলনরতরা। বিক্ষিপ্তভাবে কেউ শুয়ে, কেউ বসে কিংবা দাঁড়িয়ে আছেন তারা। পাশাপাশি অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীও।

চাকরিরত বিডিআর সদস্য হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার পিএস-এর সঙ্গে কথা হয়েছে। প্রতিনিধিরা আমাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেছেন। তারা ৩০ তারিখ পর্যন্ত সময় নিয়েছেন দাবি-দাওয়া বিবেচনার জন্য। আমরা ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

তিনি বলেন, ‘আমাদের জনদুর্ভোগ করার কোনও ইচ্ছা নেই। আমরা এখানেই শান্তিপূর্ণ অবস্থান করবো। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা এখানেই থাকবো।’

এর আগে, আজ দুপুর ১২টায় তাদের যমুনা অভিমুখে যাওয়ার কথা ছিল আন্দোলনকারীদের। তবে তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের একদল প্রতিনিধি আহ্বান করা হলে ১০ জনের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম