ছাদে বাগান করলেই হোল্ডিং ট্যাক্সে ছাড় পেতে যাচ্ছেন নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ০৬:২১আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:২১

সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোতে পরিকল্পিতভাবে ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স রিব্যাট (গৃহকরে ছাড়) পাবেন নগরবাসী। বুধবার (১৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি।

এর আগে ছাদ বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে বলে একাধিকবার আশ্বস্ত করেছিলেন এলজিআরডি মন্ত্রী। অবশেষে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

ডিএনসিসি সূত্রে বলা হয়, মেয়র মো. আতিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে পরিকল্পিত ছাদবাগান মালিকদের ট্যাক্স রিবেটের বিষয়টির জন্য দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার মন্ত্রণালয় বরাবর চিঠিও দিয়েছেন ডিএনসিসির মেয়র। তারই দাবির পরিপ্রেক্ষিতে সকল সিটি করপোরেশনকে এই সুবিধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘গাছ একটি শহরের পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। ঢাকা শহরকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। গাছই পরিবেশ রক্ষা করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। আমরা আগামী দুই বছরে ২ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে বিপ্লব ঘটাতে চাই। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে।’

জনগণকে ছাদবাগানে উৎসাহিত করতে ১০ শতাংশ কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি অনুমোদনের জন্য ২০২০ সালের নভেম্বরে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করি। আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় সকল সিটি করপোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের উপর কর ছারের অনুমোদন দিয়েছে। আমি আনন্দিত কারণ আমার উদ্যোগের ফলে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন নয়, দেশের সকল সিটি করপোরেশনের নাগরিকরা এই সুবিধা পেতে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, এর ফলে সারা দেশেই কৃষির বিপ্লব ঘটবে।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী