মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ২০:১৫আপডেট : ২১ জুন ২০২৩, ২০:১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে কাজ করতে হবে।

বুধবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দফতর/সংস্থার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কীভাবে আরও দক্ষ করে গড়ে তোলা যায় সে বিষয়ে নজর দিতে হবে। এ জন্য উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব করে গড়ে তুলতে হবে।

২০২১-২২ অর্থবছরে এপিএ বাস্তবায়নে সরকারি যানবাহন অধিদফতর প্রথম, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি দ্বিতীয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তৃতীয় স্থান অর্জন করে। প্রতিমন্ত্রী এ সময় সংস্থা প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ
‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধাকোটা অনুসরণ’
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম