গাবতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞান পার্টির হোতাসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৬:৪৯আপডেট : ২৩ জুন ২০২৩, ১৬:৪৯

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ জুন) দারুসসালাম থানাধীন গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ওষুধ এবং পাঁচ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ জুন) র‌্যাব-৪ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৫ সদস্যের মধ্যে মো. ফুল মিয়া (৪৯) এই চক্রের মূল হোতা। এছাড়া আরও গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) এবং আব্দুর রহিম ৩৮।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পাঁচ জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে র‌্যাবের কাছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ওঠে যাত্রীদের সঙ্গে সখ্যতা তৈরি করে কৌশলে বিস্কুট এবং পানির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করে আসছিল।

এই চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে ভিত্তিতে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম