ঈদের আগেই কর্মীদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ২১:০১আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:০১

ঈদের আগেই শ্রমজীবী মানুষের বেতন ও বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শনিবার (২৪ জুন) যৌথ এক বিবৃতিতে ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান মালিকদের প্রতি এই আহ্বান জানান।

এর আগে শ্রমিকদের বেতন ও বোনাস আগেভাগেই দিয়ে দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগে থেকেই এই আহ্বান জানিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রমিক নেতারা বলেন, গার্মেন্টস, শিল্প-কলকারখানা, সরকারি-বেসরকারি দফতর ও প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের বকেয়া বেতন, চলতি মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করার লক্ষ্যে রাষ্ট্র ও মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, দেশের একটি বিশাল সংখ্যক শ্রমিকরা অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে এদের অবদান অস্বীকার করা যায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে দৈনন্দিন শ্রমের বিনিময়ে জীবন অতিবাহিত করা শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ পৌঁছায় না। এক্ষেত্রে রাষ্ট্র চাইলে এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ পৌঁছানো সম্ভব।

শ্রমিকরা যা বেতন-ভাতা পায়, তা দিয়ে তাদের সংসার চলে না উল্লেখ করে সংগঠনের নেতারা বলছেন, অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের শ্রমিকদের সঞ্চয় বলে কিছু নেই। ফলে ঈদ উৎসবের সময় পরিবার-পরিজনের জন্য নতুন কাপড় ও সেমাই-চিনির ব্যবস্থা করার জন্য ঈদ বোনাসের ওপর শ্রমিকদের নির্ভরশীল থাকতে হয়। আমরা আশা করি, শ্রমিকদের এই নির্ভরতাকে মালিকপক্ষ যথাযথ সম্মানের সঙ্গে পূর্ণতা দেবেন।

অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের তালিকা করে তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ারও দাবি জানায় সংগঠনটি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী