পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ স্বামীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৯:২৮আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯:২৮

রাজধানীর ওয়ারীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বামী নাঈম খাঁন।

বুধবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে ওয়ারী থানাধীন ২৭/৬/ বি ঝুগীনগর, ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মৃত ফাতেমার স্বামী মো. নাঈম খাঁন বলেন, আমি বাহিরে যাবো গরু কিনতে। সকালে আমার মা, স্ত্রীকে নাস্তা দিতে বলেন, কিন্তু সে তা না দিয়ে চুপচাপ ঘরে বসে থাকে। পরে আমি নাস্তা না করেই বাহিরে চলে যাই। দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে এসে দেখি রুমের দরজা বন্ধ। ভেতর থেকে আমার তিন বছর বয়সী মেয়ে নাফিসা কান্নাকাটি করছে। আমার মা দরজা ধাক্কাধাক্কি করছে খোলার জন্য। কিন্তু ফাতেমার কোনও সাড়া শব্দ নেই। পরে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল।

সেখান থেকে উদ্ধার করে বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক। তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এ এস আই মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের পাঠাও চালক নাঈম খানের স্ত্রী ফাতেমা।

বর্তমানে ঝুগীনগর, মোবারক হোসেনের ৯ম তলা ভবনের অষ্টম তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার বাবা মৃত সালাম শেখ জামালপুরের বাসিন্দা। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম