বন্ধের দিনে বসলো হাইকোর্ট: প্রত্যাহার হলো কয়লাবাহী জাহাজের আটকাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৭:২১আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:২৪

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে আটকাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। এর ফলে এই জাহাজে থাকা কয়লা খালাসে কোনও বাধা নেই।

একটি সম্পূরক কার্যতালিকা তৈরি করে শনিবার (১৫ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একক  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, বিদেশি ওই জাহাজটিতে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছে, এ বিষয়টি নজরে আনায় জাতীয় স্বার্থে হাইকোর্ট আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন।

আদালতের এই আদেশ ‘কোর্ট মার্শালে’র মাধ্যমে মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। এ সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে ওই জাহাজটি নিয়ে যে বিরোধ রয়েছে, তা বাদী-বিবাদী উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করবে এবং সে বিষয়ে একটি আবেদন আদালতে দাখিল করবে বলে জানা গেছে।

এর আগে গত ১২ জুলাই লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির বিরুদ্ধে চীনের একটি কোম্পানির করা মামলায় আটকাদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এ আদেশ দেন।

এমভি পানাগিয়া কানালার নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চীনের সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে তাদের প্রতিনিধি মো. আবুল হাসান হাইকোর্টে মামলা করেন। চীনা কোম্পানির দাবি, ওই জাহাজটি তাদের সাপ্লাই করা পেট্রোলের দাম পরিশোধ করেনি।

আইনজীবী মোহাম্মদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  লেনদেন সংক্রান্ত জটিলতায় জাহাজটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাই বাদীপক্ষের আবেদনের কারণে লেনদেন শেষ না হওয়া পর্যন্ত বিদেশীশি জাহাজটি আটক রাখার আদেশ দেওয়া হয়েছিল।  তবে গুরুত্ব বিবেচনায় ছুটির দিনে হাইকোর্ট (এডমিরালটি বেঞ্চ) বসে সে আদেশ প্রত্যাহার করেছেন।
তিনি আরও বলেন,  ‘এডমিরালটি কোর্ট সারা বিশ্বেই ২৪ ঘণ্টা বসতে পারে। সে অনুসারে শনিবার হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি নিয়ে জাহাজটির ওপর আগের জারি করা আটকাদেশ প্রত্যাহার করেছেন।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম