সৌদি আরবে অগ্নিকাণ্ড: বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৯:৪৫ আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিমি পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি ও  এক ভারতীয়সহ মোট ১০ জন মারা গেছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে আলআহসা ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন অভিবাসী বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও দুই জন আহত হন। দুর্ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা দেন।

ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মো. জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, এক ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া-দাওয়া করে কারখানার ওপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ার অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের ওপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু অন্য সহকর্মীরা কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান। তিন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।

মৃত বাংলাদেশি কর্মীরা হলেন—মো. রুবেল হোসাইন (রাজশাহী), মোহাম্মদ উবায়দুল (নাটোর), রমজান (নওগাঁ), মোহাম্মদ সাজেদুল ইসলাম (রাজশাহী), আরিফ (রাজশাহী), বারেক সরদার (নওগাঁ), মো. জুবায়েত ঢালী (মাদারীপুর), সাইফুল ইসলাম (ঢাকা) ও মো. ফিরুজ আলী সরদার (রাজশাহী)।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরের কাছে পড়লো ‘প্রজেক্টাইল’
রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’, হুথিদের নিয়ে ট্রাম্পের ক্ষোভ
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?