‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বললেন, ‘জয়ের ব্যাপারে খুব আশাবাদী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১১:৫১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:৫৬

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখিয়ে নৌকার এই প্রার্থী বলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, আমরা বলছি যে, ভোট দিন। আমরা কিন্তু বলছি না যে— নৌকায় ভোট দিন।’

তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বেই। আমাদের ডানে-বামে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা।’

ভোট দিতে পেরে ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট তো সবসময় নৌকা দিয়েছি, এবারও নৌকায় দিচ্ছি। প্রার্থী হয়েছি কি হইনি তার গুরুত্ব আছে; কিন্তু নৌকায় ভোট দেওয়াটাই আমার সবচেয়ে বড় কথা।’

ভোটার উপস্থিতি নিয়ে এই প্রার্থী বলেন, ‘আমি সকালে কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। গুলশান, বারিধারা ও বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু কালা চাঁদপুর, শাহজাদপুর বা নর্দার দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে। ভাষানটেকের দিকে গেলে দেখবেন ভোটার অনেক এসেছে। এখন কিন্তু ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভালোই ভোটার আসছেন জানিয়ে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘কেমন ভোট পড়ছে তার জন্য ভোটকেন্দ্রে চোখ রাখতে হবে। তবে এখনই তার অ্যাডজাক্ট ফিগারটা বলা যাবে না।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান