শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়নের ওপর কর্মশালা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ২১:৩৬আপডেট : ২০ জুলাই ২০২৩, ২১:৩৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়নের মাঠ পর্যায়ের ফলাফল বিভিন্ন অংশীজনের সঙ্গে শেয়ার করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় শ্রম সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন শিশুশ্রম নিরসনের পাশাপাশি শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসনের ওপর জোর দিচ্ছি। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে একটি কার্যকরী এবং টেকসই প্রকল্প গ্রহণ করছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে কোন খাতে কী পরিমাণ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, তাদের পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এবং সেখান থেকে ফিরিয়ে এনে কীভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়গুলোই সকল অংশীজনের সামনে তুলে ধরে তাদের মতামত নেওয়ার জন্য আজকের এই কর্মশালা।

শ্রম সচিব আরও বলেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ শিশুশ্রম নিরসন এবং পুনর্বাসনে ভূমিকা রাখতে পারে এমন সব মন্ত্রণালয়, দফতর-সংস্থা, বিভিন্ন অংশীজন মালিক-শ্রমিক সবাই মিলে কাজ করলে সফলতা আসবেই।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় এ প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন গ্রুপের উপদেষ্টা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এবং সম্ভাব্যতা যাচাই প্রকল্পের প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের উপসচিব ড. এম এ কাদের বক্তৃতা করেন।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন টিমের সদস্যরা মাঠ পর্যায়ের ফলাফল উপস্থাপন করেন। এতে  অংশগ্রহণকারী মালিক-শ্রমিক প্রতিনিধিরা শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পের সফলতা অর্জনে তাদের ইতিবাচক মতামত তুলে ধরেন এবং সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের জানুয়ারি থেকে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি