সাঈদীকে ‘নিরীহ’ বলা বাহাদুর খান রাজাকার ছিলেন, দাবি মুক্তিযোদ্ধাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৮:০৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৮:০৩

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে ‘নিরীহ’ বলে দাবি করেছেন মোহাম্মদ আলী বাহাদুর খান। প্রকৃতপক্ষে তিনি ছিলেন ‘রাজাকার’— এমন দাবি করেছেন সুন্দরবন অঞ্চল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্দরবন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান। তিনি বলেন, ‘‘মোহাম্মদ আলী বাহাদুর খান নামে এক ব্যক্তি সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে ‘নিরীহ’ মানুষ হিসেবে দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন, ‘দেলোয়ার হোসেন সাঈদী রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

একইসঙ্গে আমরা জানিয়ে দিতে চাই, বাহাদুর আলী খান প্রকৃতপক্ষে রাজাকার ছিলেন। যে কয়জন যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে, তাদের সহযোগী ছিলেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযুযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করে তিনি এখন বিতর্কিত কথা বলে বেড়াচ্ছেন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন।’

খলিলুর রহমান বলেন, ‘বাহাদুর আলী খান বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। বর্তমানে এটি তার পেশায় পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকেই একটি চক্র মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুন্দরবন সাব-সেক্টর অঞ্চলকে বিতর্কিত করার চেষ্টা চলছে। যারা বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরই অন্যতম এই বাহাদুর আলী খান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সালাম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাচ্চু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেজামুল হক নান্না, খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা কাজী বজলুর রহমান, সুন্দরবন সাব-সেক্টরের সাবেক কমান্ডার কাজী আবুল মুকিম প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি