বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১১:৫৫আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৫৫

রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকায় নাসির বিশ্বাস (১৯) নামে একটি ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের চার দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

নাসির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। থাকতেন নবীনবাগ একটি বস্তিতে। তার বাবার নাম হারুন বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাত (২ আগস্ট) আনুমানিক ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিন- চার দিন আগে বিয়ে করে নাসির। সে জ্বরে ভুগছিল, তাই তার স্ত্রী তাকে রুটি বানিয়ে দিয়ে ডাকাডাকি করে। কিন্তু নাসির খাবে না বলে জানায়। এ সব নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্ত্রী রাগ করে বলে আমি বাবার বাড়ি চলে যাব। তখন নাসির বলে, তাহলে আমি ফাঁস নেবো। এক পর্যায়ে স্ত্রী রাতে চলে যায়। পরে রাত ১২টার থেকে ১টার মধ্যে নাসির দরজা বন্ধ করে রুমের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।

তিনি আরও বলেন, রাত ১টার পর মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস কাজ শেষে বাসায় ফিরে তার রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে ফাঁকা দিয়ে দেখতে পান সে আড়ার সঙ্গে ঝুলে আছে।

সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ওই বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
রাজধানীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার  
সর্বশেষ খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ