তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছিলো মাছ ধরা ট্রলার, ১৮ জেলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৬:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:১০

সাগরে মাছ ধরতে গিয়ে তলা ফেটে ডুবতে থাকা একটি ফিশিং ট্রালার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। রবিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার (৫ আগস্ট) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন দেন মো. জাকির হোসেন নামে এক জেলে। তিনি জানান, তাদের মাছ ধরা ট্রালার তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছে। তারা কুতুবদিয়া উপকূলের কাছাকাছি আছেন। উদ্ধারের ব্যবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি।’

আনোয়ার সাত্তার বলেন, ‘কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জুয়েল সেন। তিনি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী এলাকায় ডুবতে থাকা ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।’

জানা গেছে, ফিশিং ট্রলারটি শুক্রবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফিশারীঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল। জেলেরা লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
সর্বশেষ খবর
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত