বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিতে জাতীয় কমিটির উদ্বেগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ২৩:১৭আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২৩:১৭

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

রবিবার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। নাগরিক সংগঠনটির নেতারা এই স্থগিতাদেশ জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে ইতোপূর্বে সরকারের নেওয়া দুটি সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এর একটি হচ্ছে-বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় চলাচলকারী বাস এবং ২৫ বছরের বেশি সময় চলাচলকারী ট্রাক নিষিদ্ধ। অন্যটি হলো-গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন, করিমনসহ ক্ষুদ্র যানবাহন চলাচল বন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দুটি সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করায় সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং গণপরিবহনখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের