ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বয় করে কাজ করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ০৬:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৬:৪৭

ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিকভাবে একটা আন্দোলনে নামতে হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুর ইসলাম। আর এ জন্য তিনি সিটি করপোরেশন ও জনগণকে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব আয়োজনে ‘ডেঙ্গু চক্র’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিটি এটিএন বাংলা টিভিতে সম্প্রচারিত হয়।

বৈঠকিতে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিকভাবে আমাদের একটা আন্দোলনে নামতে হবে। সিটি করপোরেশন... আমরা কাজ করে যাবো। ইট ইজ নট এ ব্লেম গেইম। করোনার সময় কিন্তু আমরা একদিনে ১ কোটি মানুষ টিকা নিয়েছে। এই ধরনের একটা সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো- আসুন সবাই মিলে এক সঙ্গে কাজ করি।’

বৈঠকিতে কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘সিটি করপোরেশনের আওতাধীন রাস্তাঘাট, উন্মুক্ত স্থান সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে সংস্থাটি কাজ করবে। আর ব্যক্তিগত যে বাড়িগুলো আছে, সেখানে নিজেদেরই নিশ্চিত করতে হবে, যেন বাড়ির ভেতর ও আঙিনায় কোনও মশা না জন্মায়। এক্ষেত্রে সিটি করপোরেশনের ও জনগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার বলেন, ‘কোভিডের সময় নিয়ন্ত্রণ করাটা কঠিন ছিল। আর ডেঙ্গুটা কিন্তু মশাবাহীত রোগ, ছোঁয়াচে না। এখানে যদি আমরা চেষ্টা করি মশা নিয়ন্ত্রণ করার। একদম ব্যক্তিগত পর্যায় থেকে সরকারিভাবে; প্রত্যেকটা সেক্টরে সবাই সচেতন হয়, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমার মনে হয়। তবে যেটা দরকার কঠিন মনিটরিং এবং যারা মানছেন না তাদের ব্যাপারে আরও কঠোর হতে পারি। তাদের জরিমানা করতে পারি। তাহলে মশা নিয়ন্ত্রণ অনেকখানি সম্ভব।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের