নৌবন্দরে প্রবেশ ফি, বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৩, ১৯:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০:১৭

সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম।

এর আগে গত ২৫ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

আদেশের পর রিটকারীর আইনজীবী মো. মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ সকল শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়। যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না, সেহেতু আমরা মনে করি এটা একটা নীরব চাঁদাবাজি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের