ডিএনসিসিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। জাল কাগজপত্র এবং ডিএনসিসি’র কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে আটক করা হয়েছে মো. মোমিনকে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে গুলশান থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে শাহিনা আক্তার নামে একজন নারী এরিয়া সুপারভাইজার (মহিলা), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ নামক পদের বিপরীতে একটি ভুয়া নিয়োগপত্র ও নকল আইডি কার্ড নিয়ে গুলশান-২ নগর ভবনে উপস্থিত হলে বিষয়টি আলোচনায় আসে। মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশন এরিয়া সুপারভাইজার নামে কোনও পদ নেই।

শাহিন আক্তার জানান, আটককৃত মো. মোমিন তার কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগ প্রদান করেছেন।

উক্ত নিয়োগপত্রে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে। যার সঙ্গে ডিএনসিসির কোনও সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত আসামি মো. মোমিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ না।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণপূর্বক যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রদান করে থাকে।

/জেডএ/এলকে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক