দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়েতে ২১৭০৫ গাড়ি, টোল আদায় সাড়ে ১৭ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২০

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে দ্বিতীয় দিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টা) গাড়ি চলাচল করেছে ২১ হাজার ৭০৫ আর টোল আদায় হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও এই উড়াল সড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই প্রাইভেট কার ছিল।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধনের পর রবিবার (৩ সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওইদিন ভোর ৬টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) যানবাহন চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা-বনানী-মহাখালী-ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ১১ হাজার ৫৫২টি, কুড়িল-বনানী-ফার্মগেট ২ হাজার ৭৮২টি, বনানী-কুড়িল-কাওলা ২ হাজার ২৮৫টি এবং ফার্মগেট-মহাকালী-বনানী-কুড়িল-কাওলা ৫ হাজার ৮৬টি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁও'র ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন।

রবিবার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি সারাদিনে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না, পথচারী চলাচলও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতের নিষেধ সত্ত্বেও কীভাবে চলছে পান্থকুঞ্জ পার্কে এক্সপ্রেসওয়ের নির্মাণ
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫
বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের