আদালতে আইনজীবী-পুলিশ সংঘর্ষ

ব্যারিস্টার খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।

কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিনুর ইসলাম এ তথ্য জানান।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন– বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মোহাম্মদ মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, শাম্মী আক্তার, মোসাম্মৎ হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউছুফ সরকার, আজহারুউদ্দিন রিপন, কেএম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কেএম বরকত সবুজ, মাহাবুব আলম আক্তার ও কাজী পনির।

গতকাল আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত সেরনিয়াবাতসহ পাঁচ থেকে ছয় জন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করছে পুলিশ। অপরদিকে আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক আইনজীবী আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ ঘটনার প্রতিবাদে আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফোরাম।

আরও পড়ুন...

পদযাত্রায় হামলার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

আদালতে আইনজীবী-পুলিশ সংঘর্ষ: এডিসি-ওসিসহ আহত ১৬

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের