অবকাঠামো নির্মাণে লিঙ্গ সমতা বৃদ্ধির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০

বাংলাদেশে অবকাঠামো নির্মাণে লিঙ্গ সমতা এবং স্থিতিস্থাপকতা বাড়ানো হলে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য লিঙ্গ বৈষম্য মোকাবিলা এবং  প্রান্তিক নারী জনগোষ্ঠীর ক্ষমতায়নেরও প্রয়োজন রয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও হোটেলে ইউএনওপিএস এবং ইউএন উইমেন-এর যৌথ আয়োজনে ‘অবকাঠামো উন্নয়নে লিঙ্গ সমতা এবং স্থিতিস্থাপকতা প্রসার’ শীর্ষক এক আলোচনা ও কর্মশালায় বিষয়টি উঠে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অফিস পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ডা. মো. সারোয়ার বারী বলেন, ‘অবকাঠামো প্রকল্পগুলোতে নারী ও কিশোরদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা অনস্বীকার্য।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেন, ‘অবকাঠামোগুলোতে ইনক্লুসিভিটি, এক্সেসিবিলিটি এবং এফোরডিবিলিটির কথা বিবেচনায় নেওয়া উচিত।’

উল্লেখ্য, কর্মশালায় স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নের প্রচার ও প্রসারে ইউএনওপিএস এবং ইউএন উইমেন কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
দেড় মাসে জলে গেলো ৫২৭ কোটি, কাজের মান নিয়ে প্রশ্ন
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু