থানায় ছাত্রলীগের দুই নেতাকে মারধর

তদন্তে আরও ৩ দিন সময় বাড়ানো হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪০ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪

থানায় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে হওয়া তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সাতদিন সময় চেয়েছিল। তবে তাদের সাতদিনের স্থলে তিনদিন সময় দিয়েছেন ডিএমপি কমিশনার।

গত ৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তারা পুনরায় পাঁচদিন সময় বাড়ানোর আবেদন করেন, যা আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু কমিটি আরও সাতদিন সময় চাইলে তাদেরকে তিনদিন সময় দেওয়া হয়েছে।

এর আগে, ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। এর জেরে ওইদিন রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয় বলেও জানানো হয়। পরের দিন ১১ সেপ্টেম্বর বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সবশেষ তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড 
শাহী মসজিদের অংশ অপসারণ নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি