চিঠির খামে ‘সাদা কাপড়’ পেলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াকে চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরাসহ বিভিন্ন শিরোনামে কয়েকটি কাগজ’ পাঠিয়েছে অজ্ঞাত প্রেরক। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইনস্টিটিউটের ঠিকানায় খাকি রঙের খামে আসা চিঠিটি হাতে পান তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ড. মো. নিজামুল হক ভূইয়া। এ ঘটনায় শাহবাগ থানায় আজ সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ ছাড়াও ‘বিভিন্ন শিরোনামে কয়েকটি কাগজ’ পেয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন ঢাবির এই শিক্ষক নেতা।

সাধারণ ডায়েরিতে অধ্যাপক নিজামুল হক ভূইয়া লিখেছেন, ‘১৯ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টা ১৫ মিনিটে  শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের   অফিস কক্ষে আমার নামে একটি খাকি খামের চিঠি আসে। পরে একই তারিখ বিকাল অনুমান ৩টা ২০ মিনিটে আমার বিভাগের (দ্বিতীয় তলা) অফিস কক্ষ থেকে আমার ব্যক্তিগত (একই ভবনের নিচ তলা) কক্ষে অফিস স্টাফ মো. ইমরান হোসেন (২৬) ওই খাকি খামের চিঠিটি আমার কাছে প্রদান করে।’

তিনি আরও  উল্লেখ করেন, ‘আমি খামটি আমার বিভাগের সহকর্মী সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে খুলে– লাল কালির মার্কার দিয়ে হাতে লেখা একটি কাগজ, যাতে ইংরেজি ভাষায় অশ্লীল বাক্য লেখা, ‘শেখ মুজিবের আসল বংশ পরিচয়’ শিরোনামে এ-৪ সাইজের একটি কাগজ, ‘দোস্তি: ত্রিশ লাখ লাশের ওপর’ শিরোনামে বঙ্গবন্ধুসহ অন্যান্য ব্যক্তির ছবি সংবলিত এ-৪ সাইজের একটি কাগজ এবং ছোট এক টুকরা সাদা কাপড় দেখতে পাই।’

এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন এবং আইনগত  সহায়তার জন্য সাধারণ ডায়েরির আবেদন করেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী