নিয়ম না মানা ভবনগুলোকে জরিমানার বিনিময়ে বৈধতার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১

নিয়মবহির্ভূতভাবে নির্মিত সুউচ্চ ভবনের ভিত ঠিক থাকলে জরিমানা করে বৈধতা দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে কমিটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

জানা গেছে, কমিটির আগের বৈঠকে এ বিষয়ে সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। বৃহস্পতিবারের বৈঠকে নতুন করে তাগাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেসব সুউচ্চ ভবন নিয়মবহির্ভূভাবে নির্মিত হয়েছে, অথচ রাজউক থেকে যথাসময়ে মনিটরিং করা হয়নি, সেগুলোকে যাচাই-বাছাই করে ভিত সঠিক থাকলে—যৌক্তিক জরিমানার পর বৈধতা প্রদানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি আবারও সুপারিশ করে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৩’ পরীক্ষা-নিরীক্ষা করে কিছু সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে চট্টগ্রাম শহরের ‘জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে খননকৃত খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রয়োজনীয় সুপারিশ করে কমিটি।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম