গুলশানে বাণিজ্যিক ভবনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯

রাজধানীর গুলশান-১ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৩৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৪৪ মিনিটে। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

ফায়ার সার্ভিস অধিদফতরের সহাকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, গুলশান-১ এর ৩ নম্বর সড়কের ৫০ নম্বরের বাণিজ্যিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ও বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট ৫টি ইউনিটের চেষ্টায় ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে ভবনের বেইজমেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে ৮তলা তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। ইতোমধ্যে প্রতিটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি।

ওই ভবন থেকে দুজন নারী ও পাঁচজন পুরুষকে উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/কেএইচ/এলকে/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম